রাঙ্গামাটিতে ইউপিডিএফের নেতা নিহত

কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্মসিংহ। এমন সময় একটি সশস্ত্র দল তার বাড়িটি ঘিরে ফেলে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
নিহত ধর্মসিংহ চাকমা
নিহত ধর্মসিংহ চাকমা |নয়া দিগন্ত

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ধর্মসিংহ চাকমা নামে এক ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ধর্মসিংহ ইউপিডিএফের গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি বলে জানা গেছে।

ইউপিডিএফ সূত্র জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্মসিংহ। এমন সময় একটি সশস্ত্র দল তার বাড়িটি ঘিরে ফেলে। এ সময় ধর্মসিংহ চাকমা পালাতে চাইলে অস্ত্রধারীরা তার উপর ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই ধর্মসিংহের মৃত্যু হয়। ব্রাশ ফায়ারে ধর্মসিংহের দুই বোনও গুলিবিদ্ধ হন বলে জানায় ইউপিডিএফ।

ইউপিডিএফ এ ঘটনার জন্য জন সংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। ঘটনার প্রতিবাদে তারা রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে।

তবে এ বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।