সিংড়ায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি নতুন খননকৃত পুকুরের ডোবায় পড়ে নিখোঁজ হয়।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়
ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড় |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তামিম হোসেন (১২) ও ফাহিম হোসেন (১৩) নামে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সহোদর শিশু বগুড়া জেলার শেরপুর উপজেলার শাজাহানপুরের মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে।

জানা যায়, বাবা প্রবাসে থাকায় তারা মায়ের সাথে সিংড়া উপজেলার বড় আদিমপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করত বলে জানা গেছে। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বগুড়ার বাসিন্দা বাবা প্রবাসে থাকায় দুই শিশু তাদের মায়ের সাথে বড় আদিমপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করত। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি নতুন খননকৃত পুকুরের ডোবায় পড়ে নিখোঁজ হয়। কিছুক্ষণ পরে তামিম ও ফাহিম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।