মতলবে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

মতলব পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নের ১৩৩ জনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

Location :

Matlab Dakkhin
অসহায়, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ প্রদান করা হচ্ছে
অসহায়, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ প্রদান করা হচ্ছে |নয়া দিগন্ত

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রতিবন্ধী, দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চার লক্ষাধিক টাকা প্রতিবন্ধী, গরীব, অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো: জালাল উদ্দিনের প্রচেষ্টায় এবং মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইশমাম।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা: শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জহিরুল হক জহির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার টিটু চন্দ্র ধর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মতলব পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাকির হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নের ১৩৩ জনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।