ডোমারে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

নীলফামারীর ডোমারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
ডোমারে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা
ডোমারে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা |নয়া দিগন্ত

নীলফামারীর ডোমারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে অভিযানটি পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

জানা যায়, উপজেলার হরিনচড়া দেওনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালান উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনের দায়ে হরিণচড়া গ্রামের ফারুক ও ডিমলা উপজেলার ট্রাক্টরচালক অমল চন্দ্রকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে জরিমানার রায় শুনে ফারুক ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তবে কিছুক্ষণ পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদী ভাঙ্গনসহ বিভিন্ন ক্ষতি প্রতিরোধে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’