নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোল জব্দ, গ্রেফতার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ১,২০০ লিটার পেট্রোলসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অভিযানে একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোল জব্দ, গ্রেফতার ৩
নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোল জব্দ, গ্রেফতার ৩ |সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় মজুদ করা এক হাজার ২০০ লিটার পেট্রোলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যানও জব্দ করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার পৌরসভায় ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফাতাররা হলেন লক্ষ্মীনারায়ণপুর এলাকার চাপরাশি বাড়ির মো: শাহজাহানের ছেলে মো: মুসফিকুর রহমান মাহি (১৯), পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) ও ১ নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার পণ্ডিত বাড়ির মরহুম ফজলুল হকের ছেলে মো: মঞ্জুর আলম (৫৩)।

পুলিশ জানায়, লক্ষ্মীনারায়ণপুর গ্রামের হাজী আসমত আলীর বাড়ির আবুল খায়েরের বসভিটায় অবৈধভাবে পেট্রোল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে এক হাজার ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিনউদ্দিন জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পেট্রোল উদ্ধার ও পিকআপ জব্দ করা হয়েছে।

Topics