বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আতাউর রোমান, বাকেরগঞ্জ (বরিশাল)

Location :

Bakerganj
বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

বরিশালের বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বাকেরগঞ্জ থানার এ এসআই ফারুক তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পলাতক আসামির নাম আরিফুর রহমান বাবু। সে বাদলপাড়া গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালে একটি মাদক মামলায় তার ১০ বছরের সাজা হওয়ার পর থেকে পলাতক ছিল।