লক্ষ্মীপুর জেলা থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হতে যাচ্ছেন তিন গৃহবধূ। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে একজন ও বিএপি থেকে দু’জন রয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির শহীদ ডা: ফয়েজ আহমেদের সহধর্মিণী মারজিয়া বেগম। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নারী নেত্রী এবং দলের কেন্দ্রীয় নারী বিভাগের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল।
সাম্প্রতিক তথ্যানুযায়ী, মারজিয়া বেগম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নারী শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য বা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে বিএনপি থেকে ফেনী আসনে মনোনীত হয়েছেন গৃহবধূ রেহানা আক্তার রানু। তার স্বামী ইঞ্জিনিয়ার মনিবুর রহমান সবুজ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আলীপুর গ্রামের মরহুম ইঞ্জিনিয়ার সুলতান আহমদের ছেলে।
ফেনীর মেয়ে রানু ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ভিপিসহ কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
তার স্বামী ইঞ্জিনিয়ার মনিবুর রহমান চৌধুরী সবুজ ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া অপরজন হলেন বিএনপি মনোনীত লক্ষ্মীপুরের বীথিকা বিনতে হুসাইন। তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক ও মরহুম কেন্দ্রীয় নেতা সফিউল বারী বাবুর সহধর্মিণী। বাবু লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সন্তান। বীথিকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।



