নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

দুপুরে ভেজা হাতে গরুর ঘরে ফ্যানের সুইচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রেকসাদ আলী। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Bagatipara
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু |প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় গরুর গোয়ালঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রেকসাদ আলী (৬১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ৫ নম্বর ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভূইয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে ভেজা হাতে গরুর ঘরে ফ্যানের সুইচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রেকসাদ আলী। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হান্নান জানান, বিষয়টি তারা অবগত রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।