সাভারে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাবৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে শুক্রবার (১৭ এপ্রিল) অগ্রসর কর্মী শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাবৈঠক
সাভারে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাবৈঠক |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে শুক্রবার (১৭ এপ্রিল) অগ্রসর কর্মী শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমির আসাদুজ্জামান জীম এবং সঞ্চালনা করেন থানার সহকারী সেক্রেটারি রাইসুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার।

প্রধান অতিথি হাসান মাহবুব মাস্টার বলেন, ইসলামী আন্দোলন করা প্রত্যেকের উপর ফরজ। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করার আহ্বান জানান।

সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ গড়তে হবে যেখানে চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, জমি দখল, ধর্ষণ থাকবে না।

বর্তমান জনদুর্ভোগ, জ্বালানি সঙ্কট, বিদ্যুৎ সঙ্কটসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে সমস্যার সমাধান করতে আহ্বান জানান।

বিভিন্ন জায়গায় দলীয়করণ, আত্মীয়করণ, জোর করে পদত্যাগ এসব বন্ধের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন বলেন, ইসলামি আন্দোলনের কর্মীদের চরিত্র নবী রাসূলের চরিত্রের মতো হওয়া দরকার। জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করা, আমলের ক্ষেত্রে সাহাবিদের মত অনুকরণীয় এবং ময়দানে শতভাগ তৎপরতা থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমির আসাদুজ্জামান জীম বলেন, ঢাকা জেলাকে ইসলামি আন্দোলনের ঘাটিতে পরিণত করতে সকল স্তরের জনশক্তিকে ময়দানে আপসহীন ভূমিকা পালন করতে হবে। ইসলামি আন্দোলন কোনো গতানুগতিক রাজনীতি নয় বরং এটি আর্ত মানবতার কল্যাণে কাজ করা কাফেলা। এজন্য আমাদেরকে প্রচলিত রাজনীতির বাইরে জ্ঞান অর্জন, ধর্য, প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। এসব কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মহা পুরস্কার জান্নাত পেতে চাই। এজন্য সবাইকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।