ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ৪ লেনের দাবিতে গণঅনশন

এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
অনশন কর্মসূচিতে অংশ নেয়াদের একাংশ
অনশন কর্মসূচিতে অংশ নেয়াদের একাংশ |নয়া দিগন্ত

বরগুনায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে নাগরিক মহল।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে আমতলী এ কে স্কুল সংলগ্ন বরিশাল-বরগুনা-কুয়াকাটা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি মাত্র দুই লেনের। কুয়াকাটার সাথে সারাদেশের যোগাযোগ সহজ হওয়ায় এই রুটে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়েছে। কিন্তু রাস্তার প্রশস্ততা না বাড়ায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে।

মোমেন আকন নামের আরেক​বক্তা বলেন, ‘দক্ষিণাঞ্চলবাসীর যাতায়াত নিরাপদ করতে সরকারকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের ডাক ও কর্মসূচি দেয়া হবে।’

গণঅনশন কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি দেয়ার ঘোষণাও দেন আন্দোলনরত বিভিন্ন নাগরিক সমাজের নেতারা।