চকরিয়া থানা পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় ১৯ পলাতক আসামি গ্রেফতার

চকরিয়া উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধ চক্রের মামলার সাজাপ্রাপ্ত ১৯ পলাতক আসামিকে গ্রেফতার করেছে চকরিয়া থানার পুলিশ।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়া থানা পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় ১৯ পলাতক আসামি গ্রেফতার
চকরিয়া থানা পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় ১৯ পলাতক আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

চকরিয়া উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধ চক্রের মামলার সাজাপ্রাপ্ত ১৯ পলাতক আসামিকে গ্রেফতার করেছে চকরিয়া থানার পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) চকরিয়া থানার মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেন।

চকরিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধ চক্রের ১৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, এ এন এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে একদল চৌকস পুলিশ নিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় নিয়মিত মামলায় ৩ (তিন) জন, ২ (দুই) বছরের জিআর সাজাপ্রাপ্ত আসামি ১ (এক) জন, ৬ (ছয়) মাসের সিআর সাজাপ্রাপ্ত আসামি ১ (এক) জন, সিআর ৮ (আট) জন ও জিআর ২ (দুই) জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ৪ (চার) জনসহ সর্বমোট ১৯ (উনিশ) আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।