উজিরপুরে চড়া দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালের উজিরপুরে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে নয়া দিগন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
উজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন
উজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে নয়া দিগন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলা সদরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল।

বাজার তদারকির সময় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স বাদল এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা এবং মেসার্স সিকদার ট্রেডাসকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল জানান, সাধারণ মানুষকে জিম্মি করে অধিক মুনাফা লোটা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।