বরগুনায় হামের প্রাদুর্ভাব, ২০৭ জনের শরীরে উপসর্গ

ডেঙ্গু থেকে হাম বরগুনায় এই সঙ্কটে সামগ্রিক জনস্বাস্থ্য যেন এক সতর্কবার্তা। সঠিক গবেষণা আর কার্যকরি নজরদারি না থাকলে এই প্রাদুর্ভাবের বৃত্ত থেকে বের হওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
বরগুনা সিভিল সার্জন কার্যালয়
বরগুনা সিভিল সার্জন কার্যালয় |নয়া দিগন্ত

ডেঙ্গু থেকে হাম বরগুনায় এই সঙ্কটে সামগ্রিক জনস্বাস্থ্য যেন এক সতর্কবার্তা। সঠিক গবেষণা আর কার্যকরি নজরদারি না থাকলে এই প্রাদুর্ভাবের বৃত্ত থেকে বের হওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বরগুনায় ইতিমধ্যে ২০৭ জনের শরীরে হাম রোগের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৩৭ জনের। সন্দেহের তালিকায় থাকা ৩ শিশুর মৃত্যুর খবর জনমনে ছড়িয়েছে আতঙ্ক। জ্বর, সর্দি আর তীব্র কাশির সাথে শরীরে লালচে র‍্যাস নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।

বামনা হাসপাতালের ডা: সারা জানান, গত বছর ডেঙ্গুর ভয়াবহতায় বিপর্যস্ত ছিলো উপকূলীয় এই বরগুনা জেলা। তার রেশ কাটতে না কাটতেই এবার জেঁকে বসেছে হামের প্রাদুর্ভাব।

স্বাস্থ্য অধিদফতর বরগুনাকে হামের হটস্পট ঘোষণা করলেও মাঠপর্যায়ের চিত্র আরো উদ্বেগজনক। গত বছর ডেঙ্গু রোগে কেড়ে নিয়েছিল ১৫ জনের প্রাণ। কিন্তু এবছর আলোচনার কেন্দ্রে হলো হাম। উদ্বেগ বাড়াচ্ছে ৩ থেকে ৪ মাস বয়সী শিশুদের আক্রান্ত হওয়া।

এ বিষয়ে বরগুনা সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনায় নেই কোনো পূর্ণাঙ্গ ল্যাবরেটরি। নমুনা সংগ্রহ করে পাঠাতে হয় ঢাকায়, যার রিপোর্ট আসতে পার হয়ে যায় অনেক সময়। তবে সংক্রমণ কিছুটা কমছে। নানা সীমাবদ্ধতার মাঝেও হাম সংক্রমণ রোধে আমরা চেষ্টা চালাচ্ছি।

এ দিকে নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পর ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হওয়ার কথা স্বীকার করে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হচ্ছে দ্রুত পদক্ষেপ।

Topics