দাগনভূঞায় পা হারানো জহিরকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

‘জামায়াতে ইসলামী সর্বদা আর্তমানবতার সেবায় কাজ করে। জহির উদ্দিনের এই দুর্দশার কথা শুনে আমরা তার পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
কর্মক্ষেত্রে পা হারানো যুবককে জামায়াতের পক্ষ থেকে অনুদান প্রদান
কর্মক্ষেত্রে পা হারানো যুবককে জামায়াতের পক্ষ থেকে অনুদান প্রদান |নয়া দিগন্ত

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পা হারানো ফেনীর দাগনভূঞার বাসিন্দা জহির উদ্দিনকে (৩৫) কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর বদু ভূইয়ায় নিজ বাড়িতে গিয়ে জহিরের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক।

এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন, মাতুভূঞা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, স্থানীয় ওয়ার্ড জামায়াতের আমির মো: সাইফুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জহির উদ্দিন ২০২৩ সালে চট্টগ্রামের আবুল খায়ের গ্রুপের একটি ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। ওই দুর্ঘটনায় তিনি একটি পা হারান। দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের কারণে তার পক্ষে কৃত্রিম পা সংযোজন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের নজরে এলে তারা মানবিক দিক বিবেচনায় জহিরের চিকিৎসায় এগিয়ে আসেন।

অনুদান প্রদানকালে ডা: ফখরুদ্দিন মানিক বলেন, ‘জামায়াতে ইসলামী সর্বদা আর্তমানবতার সেবায় কাজ করে। জহির উদ্দিনের এই দুর্দশার কথা শুনে আমরা তার পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’