ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় জোবায়ের আহম্মেদ (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ভ্যানের অন্য যাত্রীকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত ভ্যানচালক নওমুসলিম জোবায়ের আহম্মেদ (৬০) বিরামপুর উপজেলার প্রাণনাথপুর (রতনপুর) গ্রামের রাম হেম্ব্রমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর থেকে বগুড়াগামী একটি বাস জয়নগর নামক স্থানে পৌঁছালে পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়।