ঢাকায় দমকা হাওয়ার সতর্কতা, বজ্রবৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টি হতে পারে এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসাথে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
ঢাকায় দমকা হাওয়ার সতর্কতা, বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকায় দমকা হাওয়ার সতর্কতা, বজ্রবৃষ্টির পূর্বাভাস |আহমেদ ফয়সাল

রাজধানী ঢাকায় আজ (বুধবার) বৃষ্টির সাথে দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ বুধবার সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টি হতে পারে এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসাথে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। এর আগে, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে।