ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যামকে বিশেষ সম্মানে ভূষিত করছে যুক্তরাষ্ট্র। ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেকহ্যামকে হলিউডের ওয়াক অফ ফেম স্টার সম্মানে ভূষিত করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ফুটবলকে জনপ্রিয় করার ক্ষেত্রে বেকহ্যাম বিরাট ভূমিকা নিয়েছেন। সে জন্যই তাকে এই সম্মান দেয়া হচ্ছে। লস অ্যাঞ্জেলেসে হলিউড বুলেভারে বেকহ্যামের ফলক উন্মোচন করা হবে আগামী ১২ জুন। ফুটবল বিশ্বকাপের প্রথম খেলা শুরুর ঠিক আগে এই ফলক উন্মোচিত হবে। সেই উপলক্ষ্যেই বেকহ্যামকে এই সম্মান জানানো হচ্ছে।
সূত্র : ডয়চে ভেলে



