ফরাসি লিগে পিএসজির রাজত্বের মেয়াদ বাড়লো আবারো। ফের সিংহাসন দখলে রাখলো লুইস এনরিকের দল। টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে তারা।
টানা পঞ্চম লিগ শিরোপা জিততে ড্র যথেষ্ট ছিল। কিন্তু লেঁসের মাঠে বুধবার রাতে পয়েন্ট ভাগাভাগি নয়, পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে পিএসজি। স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে তারা।
৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস। দু’দলই আর একটি করে ম্যাচ খেলবে। যেখানে লেঁস জিতলেও ব্যবধান ঘোচানো সম্ভব নয়।
টানা পাঁচ শিরোপা ঘরে তুললেও এটাই এই লিগের টানা শিরোপা জয়ের রেকর্ড নয়। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতবার লিগ জিতেছে লিঁও। তবে লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী দল তারাই।
সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড অবশ্য আগে থেকেই পিএসজির। এবার ১৪তম শিরোপা জিতে সেই রেকর্ডই আরো উঁচুতে নিয়ে গেল লুইস এনরিকের দল। এনরিকের অধীনে এটি ৩য় শিরোপা।
পার্ক দে প্রাসে ম্যাচের ২৯ মিনিটে উসমান দেম্বেলের পাস থেকে পিএসজিকে লিড এনে দেন খভিচা কভারাতসখেলিয়া। আর ম্যাচের ইনজুরি টাইমে ইব্রাহিম এমবায়ে লক্ষ্যভেদ করলে উদযাপনে মাতে স্বাগতিকরা।
দেজিরে দুয়ের পাস থেকে জোরালো শটে লেন্সের কফিনে শেষ পেরেকটি ঠোকেন এই তরুণ তুর্কি।
এদিকে পিএসজির সামনে এখন ঐতিহাসিক ট্রেবল জয়ের হাতছানি। ইতোমধ্যে ফরাসি সুপার কাপ ও লিগ ওয়ান জয় করা দলটি
৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে আর্সেনালের।



