পর্দা নামার অপেক্ষায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি। তার আগে মাঠে গড়িয়েছে শিরোপা নির্ধারণী ফাইনাল। যেখানে মুখোমুখি হয়েছে টিম দুর্বার ও ধূমকেতু।
সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়িয়েছে খেলা। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্বার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ফাইনালে দুই দলের একাদশেই আছে পরিবর্তন। সরাসরি সেরা এগারোতে নেই মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও পারভেজ ইমন।
দুর্বার একাদশ: হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, মেহেদী রানা ও খালেদ আহমেদ
ধূমকেতু একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ হাসান, নাসুম আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।



