শনিবার বোর্ড সভা ডেকেছে বিসিবি

সে প্রসঙ্গের পাশাপাশি রুটিন মাফিক আরো যেসব ইস্যু রয়েছে সেসবও থাকছে আলোচনায়। এজেন্ডায় থাকছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজও। সব মিলিয়ে দীর্ঘ আরেকটা সভা হতে যাচ্ছে শনিবার।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকার ক্লাব সংগঠকদের সাথে দ্বন্দ্বের কারণে কার্যত স্থবির হয়ে রয়েছে ক্লাব ক্রিকেট। মাঠে না গড়ানোর শঙ্কায় ঢাকা লিগও। এমতাবস্থায় জরুরি বৈঠকে বসছে বিসিবি।

দেশের ক্রিকেটের এমন স্থবিরতা ও অস্থিরতা দূর করতে আগামী ৪ এপ্রিল (শনিবার) বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে হবে এই সভা।

জানা গেছে, বেলা ১১টা থেকে মিরপুর শেরে-ই-বাংলার বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সভা। যারা সশরীরে অংশ নিতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত থাকতে পারেন।

গেল বছরের নির্বাচনের পর থেকেই স্বস্তিতে নেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। ঢাকার ক্লাবগুলোর সাথে যেমন দ্বন্দ্ব লেগে আছে, তেমনি নির্বাচন নিয়েও উঠেছে প্রশ্ন।

সেই নির্বাচন ইস্যুতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। বিসিবির অনেক পরিচালকের ইন্টারভিউও নিয়েছেন তারা।

সে প্রসঙ্গের পাশাপাশি রুটিন মাফিক আরো যেসব ইস্যু রয়েছে সেসবও থাকছে আলোচনায়। এজেন্ডায় থাকছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজও। সব মিলিয়ে দীর্ঘ আরেকটা সভা হতে যাচ্ছে শনিবার।