মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম টি-টুয়েন্টিতে খেলা তানজিম হাসান পিঠের চোটে আজকের ম্যাচে নেই। তার জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু খারাপ খবর হলো সকাল থেকে রৌদ্রজ্জ্বল মিরপুর এখন পুরোপুরি মেঘে ঢাকা। আছে বৃষ্টি শঙ্কাও।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মিরপুরেও টসে জিততে পারেনি বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে আগে ব্যাট করবে টাইগাররা। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা ২টায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচটা ৬ উইকেটে জিতেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে মাঠেই নামা হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

আজ শেষ ম্যাচটা জিতলেই মিলে যাবে সিরিজের সমীকরণ। সেই লক্ষ্যেই মাঠে নেমেছে টাইগাররা।

প্রথম টি-টুয়েন্টিতে খেলা তানজিম হাসান পিঠের চোটে আজকের ম্যাচে নেই। তার জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু খারাপ খবর হলো সকাল থেকে রৌদ্রজ্জ্বল মিরপুর এখন পুরোপুরি মেঘে ঢাকা। আছে বৃষ্টি শঙ্কাও।

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।