শেষ মুহূর্তে এসে বদলে গেল নিউজিল্যান্ড দল

আর আগামী শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

নয়া দিগন্ত অনলাইন
নিউজিল্যান্ড দল
নিউজিল্যান্ড দল |ফাইল ছবি

সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সিরিজের জন্য গত সপ্তাহেই দল ঘোষণা করে কিউইরা। তবে শেষ মুহূর্তে এসে বদলে গেছে সেই দল।

পূর্ব ঘোষিত স্কোয়াড থেকে দুইটি পরিবর্তন এনেছে ব্ল্যাক ক্যাপসরা। বাদ গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্স। তাদের বদলে সুযোগ পেয়েছেন কেবল বেন লিস্টার।

পিএসএলে দল পাওয়ায় ওয়ানডে সিরিজে থাকছেন না বেন সিয়ার্স। আর ইনজুরির কারণে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। শ্রীলঙ্কা ‘এ’ দলের সাথে খেলতে গিয়ে চোট পান তিনি।

মূলত ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙুলের মাঝের অংশে গুরুতরভাবে কেটে যায় ক্লার্কের। তিনি ছিটকে যাওয়ায় দুই বছরের বেশি সময় পর আবার জাতীয় দলে ফিরছেন লিস্টার।

এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে থাকা লিস্টার দলের একদিন আগেই রোববার বাংলাদেশে পৌঁছাবেন। আর সোমবার সকালে নিউজিল্যান্ড থেকে দলের বাকি সদস্যরাও রওনা দেবেন।

আর আগামী শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

এরপর শুরু হবে তি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচটি ২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।