বিসিবিতে পদত্যাগের হিড়িক, দায়িত্ব ছাড়লেন আরো এক পরিচালক

গত অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে ফাইয়াজুর পরিচালক নির্বাচিত হয়েছিলেন। পেয়েছিলেন ডিসিপ্লিন্যারি কমিটির প্রধানের দায়িত্ব। ছিলেন সিসিডিএম ভাইস চেয়ারম্যানের দায়িত্বেও।

নয়া দিগন্ত অনলাইন
বিসিবি
বিসিবি |সংগৃহীত

কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হুড়মুড় করে যেন ভেঙে পড়ছে ঘর। পড়েছে পদত্যাগের হিড়িক। যেখানে সর্বশেষ সংযোজন ফাইয়াজুর রহমান।

বিসিবি’র বর্তমান পর্ষদের তিনজন পরিচালক আগেই পদত্যাগ করেছিলেন। শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন আরেক পরিচালক ফাইয়াজুর রহমান।

গত অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে ফাইয়াজুর পরিচালক নির্বাচিত হয়েছিলেন। পেয়েছিলেন ডিসিপ্লিন্যারি কমিটির প্রধানের দায়িত্ব। ছিলেন সিসিডিএম ভাইস চেয়ারম্যানের দায়িত্বেও।

তবে মাত্র পাঁচ মাসেই শেষ হলো বিসিবি’তে তার পথচলা। বর্তমান কমিটির চতুর্থ পরিচালক হিসেবে পদত্যাগ করলেন তিনি। সব মিলিয়ে এক সপ্তাহে পদ ছাড়লেন তিনজন পরিচালক।

তার আগে বর্তমান পর্ষদের ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন।