পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমি ও হায়দারাবাদ কিংসমেন।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করছে পেশোয়ার জালমি।
পেশোয়ার জালমির মূল একাদশে আজ সুযোগ পেয়েছেন দুই বাংলাদেশী পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
তবে এই দলে থাকা আরেক বাংলাদেশী তানজিদ হাসান তামিম আজও একাদশের বাইরে রয়েছেন।
আজ টসের মুহূর্তে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে শান্তির প্রতীক পায়রা ওড়ানো। পাকিস্তানের মধ্যস্ততায় ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেয়ায় পিএসএলের সিইও সালমান নাসির উভয় দলের অধিনায়ককে নিয়ে পায়রা ওড়ান।
সূত্র : ডেইলি জংগ



