অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিং কোচকেও পাচ্ছে না বাংলাদেশ

পেমেন্টের চোটে পাকিস্তান সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশের কোচিং প্যানেলে ডাক পান আশিক। ঘরোয়া ক্রিকেট লিগের বিভিন্ন দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

নয়া দিগন্ত অনলাইন
জেমস পেমেন্ট
জেমস পেমেন্ট |সংগৃহীত

শন টেইটের বিদায়ের রেশ না কাটতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। নিয়মিত ফিল্ডিং কোচকে ছাড়াই খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। চোট থেকে এখনো সেরে উঠেননি জেমস পেমেন্ট।

তার বদলে দায়িত্ব সামলাবেন বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগের ফিল্ডিং কোচ আশিক মজুমদার।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বেশ সফলতার সাথে কাজ করেছেন পেমেন্ট। তার অধীনে ফিল্ডাররা ছিলেন দুর্দান্ত।

তবে সেই সিরিজের আগে আগেই কোমরের চোটে পড়েছিলেন পেমেন্ট।

এরপর থেকেই বিশ্রামে আছেন এবং রিহ্যাব চালিয়ে যাচ্ছেন। এজন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও তাকে পাওয়া যাবে না। চোট থেকে সেরে উঠতে তার কতদিন লাগবে তা নিশ্চিত নয়।

যদিও খবর ছড়িয়েছে- হাই প্রোফাইল এই ফিল্ডিং কোচ চাকরি হারাচ্ছেন। তবে বিসিবি থেকে তার পদত্যাগ কিংবা ছাঁটাই করার মতো কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি।

পেমেন্টের চোটে পাকিস্তান সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশের কোচিং প্যানেলে ডাক পান আশিক। ঘরোয়া ক্রিকেট লিগের বিভিন্ন দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার।