চমক দেখিয়ে মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ

বাংলাদেশ তৃতীয় দিনে মিরপুর টেস্টে দারুণ শুরু করে পাকিস্তানকে চাপে ফেলেছে, প্রথম সেশনে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে। পাকিস্তান এখন ৫ উইকেটে ২৫১ রানে অবস্থান করছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মিরপুরে চমক ছড়াতে শুরু করেছে। দ্বিতীয় দিনে দাপট দেখালেও তৃতীয় দিনে সকাল সকাল হোচট খেয়েছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ পেয়েছে লড়াইয়ে ফেরার আত্মবিশ্বাস।

রোববার প্রথম সেশনেই পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ। ২৫ ওভারে ৭২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছে সফরকারীদের। পাকিস্তানের সংগ্রহ এখন ৫ উইকেটে ২৫১।

উইকেট সংখ্যা আরো বাড়তে পারত। তাসকিনের বলে সালমান আগা ফিরতে পারতেন ০ রানেই, তবে নো বল হওয়ায় বেঁচে যান তিনি। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে তার রান ৩৮ বলে ১২।

অন্যদিকে ৮ রানে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। এদিকে প্রথম ইনিংসে বাংলাদেশকে পেছনে ফেলতে তাদের প্রয়োজন আরো ১৬২ রান।

এর আগে দিনের শুরুতে হাত মেলানোর উপলক্ষ এনে দেন তাসকিন। আজান আওয়াইসকে ফিরিয়ে পান প্রথম সাফল্য। ভাঙে ১০৪ রানের জুটি। তবে ফেরার আগে দারুণ কীর্তি গড়ে যান আজান।

অভিষেকেই তিন অঙ্কের দেখা পেয়ে যান তিনি। ১৩৩ বলে ৮৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা আজান ২০ বল খেলেই পৌঁছান স্বপ্ন চূড়ায়। পাকিস্তানের ১৪তম ক্রিকেটার হিসেবে গড়েন টেস্ট অভিষেকেই সেঞ্চুরি।

তবে এরপর আর ইনিংস বড় হয়নি। তাসকিনের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে দেরেন এই সেঞ্চুরিয়ান। আউট হন ১৬৫ বলে ১৪ চারে ১০৩ রান করে।

চারে নামা পাকিস্তান অধিনায়ককেও থিতু হতে দেননি তাসকিন। ১৭ বলে ৯ রান করে ফেরেন শান মাসুদ। দ্রুত ২ উইকেট হারানোর ধাক্কা সামলে উঠার আগে ফের জোড়া উইকেট হারায় পাকিস্তান।

এই ২ উইকেট নেন মেহেদী মিরাজ। সৌদ শাকিলকে ৪ বলে ০ রানে ফেরানোর পর তার শিকার দারুণ ব্যাট করতে থাকা আব্দুল্লাহ ফজল। ফেরার আগে অবশ্য তিনি তুলে নেন ফিফটি।

১২০ বলে ৬০ রান করে তাইজুল ইসলামকে ক্যাচ দেন ফজল। ২০ রানের ভেতর ৪ উইকেট হারায় পাকিস্তান, যার মাঝে ৪ রানেই পতন হয় ৩ উইকেট। এরপর দলকে টানছেন সালমান ও রিজওয়ান।