পাকিস্তান সিরিজের দল ঘোষণা, ২ নতুন মুখ

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান ফোয়ারা ছোটানো এই ব্যাটার এখন অভিষেকের অপেক্ষায়। আগামী ৮ মে মিরপুরে সিরিজের প্রথম টেস্টেই আসতে পারে সেই মাহেন্দ্রক্ষণ।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ টেস্ট টিম
বাংলাদেশ টেস্ট টিম |ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য আজ (রোববার) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে আছে নতুন দুই মুখ।

সাদা পোশাকের দলে প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। আর প্রথমবারের মতো জাতীয় ডাক পেয়েছেন অমিত হাসান।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে অনেক দিন ধরেই জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছিলেন অমিত। তবে কেন যেন সুযোগ হচ্ছিলো না তার। অবশেষে এলো সেই সুযোগ।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান ফোয়ারা ছোটানো এই ব্যাটার এখন অভিষেকের অপেক্ষায়। আগামী ৮ মে মিরপুরে সিরিজের প্রথম টেস্টেই আসতে পারে সেই মাহেন্দ্রক্ষণ।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ তামিম ও অমিত হাসান।