ট্রাফিক আইন ভাঙায় ধোনিকে জরিমানা

এটি ছোট্ট সমস্যা হলেও দিন কয়েক আগে ধোনি যে আইনি সমস্যায় পড়েছিলেন, সেটা বেশ গুরুতর।

নয়া দিগন্ত অনলাইন
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি |সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। দিন কয়েক আগেই মানহানির মামলায় সাবেক ভারতীয় ক্রিকেটারকে ১০ লাখ টাকা জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। এবার ফের জরিমানার কবলে তিনি।

বুধবার (৪ মার্চ) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের সাবেক অধিনায়কের বিরুদ্ধে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগে একটি চালান ইস্যু করেছে রাঁচি পুলিশ। এজন্য তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ট্রাফিক আইন ভেঙে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়েছেন ধোনি। বাড়ির সামনেই অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়েছেন তিনি। যার জের ধরেই ওই চালান ইস্যু করা হয়।

এটি ছোট্ট সমস্যা হলেও দিন কয়েক আগে ধোনি যে আইনি সমস্যায় পড়েছিলেন, সেটা বেশ গুরুতর। একটি মানহানির মামলায় সাবেক একজন ভারতীয় ক্রিকেটারকে ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। ২০১৩ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। একমাসের মধ্যে ধোনিকে এই অর্থ জমা দিতে হবে প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে।