২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

১২০০ টাকা মূল্যে মিলবে ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের। আর সর্বোচ্চ ২ হাজার টাকা খসাতে হবে গ্র্যান্ড আপার ও লোয়ার স্ট্যান্ডে বসে খেলা দেখতে।

নয়া দিগন্ত অনলাইন

চার মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে চলতি সপ্তাহেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।

সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান দল। ১১ মার্চ শুরু হবে সিরিজ। ১৩ মার্চ দ্বিতীয় এবং ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

তিন ম্যাচের এই সিরিজ স্টেডিয়ামে বসে দেখতে খরচ হবে সর্বনিম্ন দুই শ’ টাকা। আজ শুক্রবার এক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির দেয়া তথ্যমতে- ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম সর্বনিম্ব ২০০ টাকা। আর ৪০০ টাকায় কেনা যাবে নর্দার্ন গ্যালারির টিকিট। একই দাম নির্ধারণ করা হয়েছে শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের।

তবে ক্লাব হাউজ সাউথ ও নর্থ দুই ক্যাটাগরির টিকিট কিনতে হবে ৬০০ টাকা করে। আর ১০০০ টাকায় কেনা যাবে ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ও সাউথের টিকিট।

১২০০ টাকা মূল্যে মিলবে ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের। আর সর্বোচ্চ ২ হাজার টাকা খসাতে হবে গ্র্যান্ড আপার ও লোয়ার স্ট্যান্ডে বসে খেলা দেখতে।

অনলাইনে দর্শকরা আজ থেকেই টিকিট কাটতে পারবেন। www.gobcbticket.com.bd সাইটে রেজিস্ট্রেশন করে টিকিট কাটতে পারবেন দর্শকরা।