বড় জুটি গড়ে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড

মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি কিউইরা। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলতে পারে ৩৮ রান।

নয়া দিগন্ত অনলাইন
বড় জুটি গড়ে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড
বড় জুটি গড়ে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড |সংগৃহীত

বড় জুটি গড়ার পথে নিউজিল্যান্ড। শুরুতে মাটি কামড়ে পড়ে থাকলেও সময়ের সাথে বাড়াচ্ছে রান। হেনরি নিকোলস ও উইল ইয়ং মিলে ২০ ওভারে তুলেছেন ১ উইকেটে ৮২ রান। অথচ প্রথম ১০ ওভার ছিল বাংলাদেশের অনুকূলে।

শুক্রবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি কিউইরা। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলতে পারে ৩৮ রান।

তবে এই সময়ে ৪৮টি ডট বল আদায় করে নেন টাইগার বোলাররা। শরিফুল তার ৫ ওভারের ৩০ বলে ২৭টিই ডট দেন।

একমাত্র উইকেটটাও নিয়েছেন শরিফুল। ৬.৩ ওভারে দলীয় ২১ রানে ফেরান নিক কেলিকে। ২৩ বলে ৭ রান করে বোল্ড হন তিনি। অবশ্য পরে আরো একটা সুযোগ তৈরি করেন তিনি।

নবম ওভারে শরীফুলের তৃতীয় বলে স্লিপে উইল ইয়াংয়ের ক্যাচ ফেলেন সাইফ। তখন ইয়ং মাত্র ১ রানে ছিলেন। এই মুহূর্তে তার রান ৩৯ বলে ২৪। ৫৮ বলে ৪২ রান নিয়ে মাঠে আছেন নিকোলস।