রেসিং অঙ্গনে খুব একটা পরিচিত মুখ নয় বাংলাদেশ। তবে গত কয়েক বছর অভিক আনোয়ারের হাত ধরে রেসিংয়েও উড়ছে বাংলাদেশের পতাকা। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন আরব আমিরাতেও।
গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ সিরিজের (২০২৫-২৬) রাউন্ড ৭ সফলভাবে সম্পন্ন করেছেন অভিক আনোয়ার। এই রাউন্ডে তিনি রিনল্ট ক্লিও ক্যাটাগরিতে ১০ জন প্রতিযোগীর মাঝে চ্যাম্পিয়ন হন।
পুরো চ্যাম্পিয়নশিপজুড়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে অভিক সার্বিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথম বাংলাদেশী হিসেবে এই সাফল্য পেয়েছেন তিনি।
অভিক আনোয়ার মোট ৪০ জন প্রতিযোগীর মাঝে পেয়েছেন ৩৭৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সিম ভোলিকিন অর্জন করেছেন ২০৭ পয়েন্ট।
এ চ্যাম্পিয়নশিপে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ভারত, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, পাকিস্তান, হংকং, চীন, ইতালি এবং লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শনিবারের রেস অনুষ্ঠিত হয় বৃষ্টির মাঝে। যেখানে বেশিভাগ ড্রাইভার উপযুক্ত টায়ার ব্যবহার করলেও অভিক শুধুমাত্র স্লিক টায়ারস নিয়েই রেস করেন। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও অসাধারণ পারফরম্যান্স দেখান তিনি।



