জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির সকল মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
সৌদি আরবের চাঁদ দেখার মুহূর্ত
সৌদি আরবের চাঁদ দেখার মুহূর্ত |ইন্টারনেট

পবিত্র ঈদুল আজহা ‍উপলক্ষে তারিখ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির সকল মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়।

ইসলামি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজেই অনুষ্ঠিত হয় হজ এবং ঈদুল আজহা। এই মাসের ৮ তারিখে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা, জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আজহা।

গত রোববার এক বিবৃতিতে আদালত জানায়, কেউ চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদের দেখা পেলে আদালতে গিয়ে জানানোর অনুরোধ করা হয়েছে। কেউ সরাসরি কোর্টে সাথে যোগাযোগ করতে না পারলে স্থানীয় কর্তৃপক্ষকে চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।

এছাড়া দেশে সরকারি চাঁদ দেখা কমিটিগুলোতে চাঁদ দেখার জন্য জনগণকে আহ্বান করা হয়েছে। যাতে ঈদুল আজহা পালনে সহযোগিতা করা যায়। প্রতিবছর জিলহজ মাসের ৮ তারিখ থেকে শুরু হয়ে ১৩ তারিখ পর্যন্ত চলে হজের সফর কার্যক্রম চলে। এ বছর হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত বলে জানা গেছে।

যদি ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং জিলহজ মাস শুরু হবে বৃহস্পতিবার, ২৯ মে থেকে। ফলে ঈদের তারিখ একদিন পিছিয়ে তা পালিত হবে শনিবার, ৭ জুন। এক্ষেত্রে হজের তারিখও একদিন পিছিয়ে যাবে।

উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে জিলকদ মাসের শেষ দিকে সৌদি আরবের কর্তৃপক্ষ ঈদুল আজহা ও হজের সিদ্ধান্ত জানাবে। বাংলাদেশেও ঈদুল আজহার তারিখ সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে হতে পারে, বাংলাদেশ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন হয়ে থাকে।