ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেনকে শিরোপা জেতানো এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের আনন্দের মধ্যেই বড় দুঃসংবাদ পেল ম্যানচেস্টার সিটি। দলের তারকা মিডফিল্ডার রদ্রি পিঠের চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন। এমনকি তার অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে বলে জানা গেছে।
৩০ বছর বয়সী রদ্রি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপে স্পেনের ১-০ গোলের জয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেন। পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি জেতেন ‘গোল্ডেন বল’ পুরস্কার। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর পরীা-নিরীায় তার পিঠের পুরোনো সমস্যাটি গুরুতর বলে ধরা পড়েছে। ফলে নতুন মৌসুমের শুরুতেই তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
গত দুই মৌসুম ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন রদ্রি। ২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপে ম্যাচে হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর কাব বিশ্বকাপে আবারও চোটে পড়েন। সর্বশেষ মৌসুমে হ্যামস্ট্রিং ও কুঁচকির সমস্যার কারণেও নিয়মিত খেলতে পারেননি। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে মাত্র ১৭টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি।
রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। ফলে তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্পেনে ফিরে খেলার ইচ্ছা তার রয়েছে এবং রিয়াল মাদ্রিদের প্রতি তার আগ্রহের কথাও শোনা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত স্প্যানিশ কাবটি তাকে দলে নেয়ার জন্য আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি। নতুন কোচ এনজো মারেস্কা অবশ্য রদ্রিকে দলে রাখতেই আগ্রহী।



