কেএফসির মেন্যুতে নতুন সংযোজন ‘বক্স মাস্টার’

Printed Edition

বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’ বাংলাদেশ প্রতিবারের মতো গ্রাহকদের জন্য নিয়ে এসেছে স্বাদের নতুন এক চমক- ‘বক্স মাস্টার’! নতুন ও ভিন্ন অভিজ্ঞতা খুঁজে বেড়ানো ফুড লাভারদের জন্য এটি একটি অনন্য উদ্ভাবন। এতে রয়েছে স্বাদ, টেক্সচার এবং অতুলনীয় ফেভারের অসাধারণ সমন্বয়।

নতুন এই আইটেমটিতে তুলতুলে নরম টর্টিয়াতে মোড়ানো হয়েছে কেএফসির সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি জিঙ্গার ফিলে। এর সাথে রয়েছে হ্যাশ ব্রাউন, ফ্রেশ ভেজ মিক্স, স্পাইসি ন্যাশভিল সস ও চিজ সøাইস। প্রতিটি কামড়ে থাকবে ঝাল, ক্রিমি আর ক্রাঞ্চের দুর্দান্ত মেলবন্ধন- যা একদিকে যেমন মজাদার, অন্যদিকে তেমনি রোমাঞ্চকর।

‘বক্স মাস্টার’ এখন পাওয়া যাচ্ছে দেশের সব কেএফসি আউটলেটে। বিজ্ঞপ্তি।