৪০০ পরিবারে অনুদান বিতরণ এমপি মুজিবুরের

Printed Edition

রাজশাহী ব্যুরো

পবিত্র ঈদুল আজহা উপলে রাজশাহীর তানোর উপজেলায় প্রায় ৪০০ জন দুস্থ, গরিব ও অসহায় মানুষের মধ্যে পাঁচ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন তানোর ইউএনও নাঈমা খান। দুস্থদের হাতে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, তালিকাভুক্ত কোনো উপকারভোগী বঞ্চিত হবেন না এবং সবাই তাদের প্রাপ্য সহায়তা পাবেন। তিনি আরো বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মানুষ শুধু সহায়তা গ্রহণকারী হিসেবে নয়, বরং একসময় সহায়তা প্রদানকারী হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে সম হবে। ক্ষুদ্র ব্যবসা, গবাদিপশু পালন, কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মইনুল হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, শিা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ।