দেশের আকাশসীমা রায় সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে কাতার

Printed Edition

মিডলইস্ট মনিটর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতে কাতারের সামরিক বাহিনীর প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। গত বুধবার সেনাবাহিনীর এয়ার অপারেশন্স সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন তামিম বিন হামাদ। সেখানে কাতারের সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে সামরিক বাহিনীর অপারেশন বিভাগের অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা রার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা বৃদ্ধি এবং দেশের আকাশসীমা এবং নৌসীমার সুরা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদপে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

কাতারের আমিরের দফতর আমিরি দিওয়ান থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি মনোযোগ সহকারে এসব তথ্য শোনেন এবং আকাশ ও নৌসীমার রায় আরো জোরদার পদপে নিতে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দেন।