ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান ক্রিকেটীয় স্নায়ুযুদ্ধের আবহে এবার আফগানিস্তানকে এক হাত নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নাজাম শেঠি। তিনি অভিযোগ করে বলেন, যেখানে পাকিস্তান সঙ্কটে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে সেখানে আইসিসির মিটিংগুলোতে তারা ভারতের পক্ষ নিয়েছে বলে। শেঠি বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে আমার সাথে যোগাযোগ করা হয়। বলা হয়, ‘আমাদের টাকা নেই, আমাদের সাথে একটি সিরিজ খেলুন। শারজায় তাদের সাথে একটি টি-২০ সিরিজ খেলি এবং লাভের পুরোটাই তাদের দিয়ে দিই। এসবের পরও তারা সব মিটিংয়ে ভারতের পক্ষ নেয়।’ নাজাম শেঠির মতে, আইপিএলে খেলার সুযোগ এবং ভারতের মাটিতে ‘হোম’ ভেনু ব্যবহারের সুবিধার কারণেই আফগানিস্তান বিসিসিআইয়ের প্রতি এতটা অনুগত। পাকিস্তান যাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে, তারাই আজ বিপদে পিঠ টান দিচ্ছে।



