জামায়াতের ঈদ পুনর্মিলনী

জুলাই সনদের আলোকে অবিলম্বে সংবিধান সংস্কার কমিশন করতে হবে : সাইফুল আলম খান মিলন

Printed Edition
রাজধানীতে জামায়াতে ইসলামী শেরেবাংলানগর ও তেজগাঁও দক্ষিণ থানার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা :  নয়া দিগন্ত
রাজধানীতে জামায়াতে ইসলামী শেরেবাংলানগর ও তেজগাঁও দক্ষিণ থানার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহনা করলে জনগণ নতুন করে লড়াই শুরু করবে, আবারো রাজপথে নেমে আসবে আবু সাঈদ-মুগ্ধরা বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

তিনি গতকাল রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরে বাংলা নগর থানা দণি ও তেজগাঁও দণি থানার যৌথ আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তেজগাঁও দণি থানা আমির ইঞ্জিনিয়ার নো’মান আহমেদীর সভাপতিত্বে এবং শেরে বাংলা নগর দণি থানা আমির আবু সাঈদ মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসাইন ও মো: আতাউর রহমান সরকার। বক্তব্য রাখেন তেজগাঁও দেিণর নায়েবে আমির এস এম মনির আহমেদ, শেরে বাংলা দণি থানা সেক্রেটারি তারিফুল ইসলাম, তেজগাঁও দেিণর সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

সাইফুল আলম খান মিলন বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের পর মনে করা হয়েছিল দেশে আইনের শাসন ও সকল েেত্র ন্যায়বিচার ফিরে আসবে। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে রাজনীতিতে এক নতুন ধারার সৃষ্টি হবে। কিন্তু মতাসীনদের ফ্যাসিবাদ হওয়ার সুপ্ত বাসনা থেকেই আমাদের সকল অর্জন বিফলে যেতে চলেছে। সরকার জুলাই সনদ ও গণভোটকে অসাংবিধানিক বলছে। কিন্তু একই অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে তারা বৈধ বলে স্বীকার করছে। অথচ বিএনপির প্রথম এদেশে গণভোটের আয়োজন করেছিল।

কিন্তু এসব করে সরকারের শেষ রা হবে না। তিনি সরকারকে সময় থাকতে শুভ বুদ্ধির পরিচয় দিয়ে গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে সংবিধান সংস্কার কমিশন গঠন পূর্বক জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানান। অন্যথায় তাদের জন্য করুণ পরিণতি অপো করছে।

প্রধান বক্তার বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদের পে চার কোটি ৮০ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণরায় প্রদান করলেও সরকার তা বাস্তবায়ন করতে গড়িমসি করছে। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ জারি করলেও মতাসীনরা তা মানছে না বরং সরকারি দলের মন্ত্রী-এমপিরা আইনের অপব্যাখ্যা করতে সংসদে বিভ্রান্তি ছড়াচ্ছে; অশ্রদ্ধা প্রদর্শন করছে গণরায়ের প্রতি। অথচ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ ও অধ্যাদেশ সবই আইন। কিন্তু মতাসীনরা নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার হীন মানসিকতা থেকেই জুলাই সনদ মানছে না।

কিন্তু সরকার এসব করে কোনো ভাবেই জুলাই সনদকে উপো করতে পারবে না। তিনি সরকারকে ধানাই-পানাই বাদ দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদপে গ্রহণের আহ্বান জানান। অন্যথায় জনগণই সরকারকে গণরায় বাস্তবায়নে বাধ্য করতে। বিজ্ঞপ্তি।