ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ ইকুইস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের

Printed Edition
ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইকুইস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা : নয়া দিগন্ত
ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইকুইস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা : নয়া দিগন্ত

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের সাথে বাংলাদেশ ইকুইস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইকুইস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। প্রতিমন্ত্রী অ্যাসোসিয়েশনকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পূর্ণ সহযোগিতা দেয়ার আশ্বাস দেন। তিনি অ্যাসোসিয়েশনের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক মানের একটি ইকুইস্ট্রিয়ান মাঠের বরাদ্দের আবেদন জানান, যা দেশের ক্রীড়া খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে বাংলাদেশের প্রশিক্ষণ কার্যক্রম বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনার আহ্বান জানানো হয়।

ইকুইস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বাংলাদেশে ঘোড়ায় চড়া ও ইকুইস্ট্রিয়ান ক্রীড়ার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। প্রতিমন্ত্রী এই কার্যক্রমে সহযোগিতার আশ^াস দেন। সভাটি দেশের ইকুইস্ট্রিয়ানদের কার্যক্রমের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা প্রকাশ করা হয়। বাংলাদেশ ইকুইস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন দেশের ঘোড়া চড়া এবং ইকুইস্ট্রিয়ান ক্রীড়ার উন্নয়ন ও আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।