পশ্চিমঙ্গে সংখ্যালঘু নির্যাতন

আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ মুসলিম লীগ

Printed Edition

সদ্য সমাপ্ত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর রাজ্য জুড়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরপরই রাজ্যের বিভিন্ন স্থানে চরম অরাজকতা ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং বিজেপির কট্টর সমর্থকদের দ্বারা মুসলিম সম্প্রদায় ও অন্য সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থানগুলো লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে। লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, রাজনৈতিক সহিংসতায় গত কয়েকদিনে অন্তত পাঁচজনকে হত্যা করা হয়েছে।

এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবাইদা কাদের চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতারা বলেন, কলকাতা থেকে শুরু করে চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর- এসব জায়গা ভয় ও আতঙ্কের রাজপথে পরিণত হয়েছে। মসজিদে সম্মুখে উচ্চৈঃস্বরে গান বাজানো হয়েছে, গরুর গোশতের দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হচ্ছে এবং মুসলিম ছাত্রীদের বোরকা পরা নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমরা এই ঘটনার জন্য ওআইসিসহ বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করছি। বিজ্ঞপ্তি।