‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ ক্যাম্পেইন শুরু

Printed Edition
‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ ক্যাম্পেইন শুরু
‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ ক্যাম্পেইন শুরু

গত দুই যুগ ধরে ব্র্যাক ব্যাংক অর্জন করেছে ২০ লাখ এসএমই গ্রাহককে সেবা প্রদানের এক অনন্য মাইলফলক।

উদ্যোক্তাদের স্বপ্নপূরণে এ পর্যন্ত ব্যাংকটি এসএমই খাতে দুই লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যার মাধ্যমে দুই কোটিরও বেশি মানুষের জীবন-মানে ইতিবাচক পরিবর্তন এসেছে।

সম্প্রতি ব্র্যাক ব্যাংক ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় ব্র্যাক ব্যাংক এসএমই গ্রাহকদের ১৩.৭৫ শতাংশ হারে জামানতবিহীন ঋণসুবিধা দেবে, যা দেশের সিএমএসএমই খাতে বর্তমানে সর্বনিম্ন সুদ হার। সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ আরো সহজ করার লক্ষ্যে গত ১ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৩০ সেপ্টেম্বর ’২৫ পর্যন্ত এ রেট প্রযোজ্য থাকবে।

প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের বাস্তব চাহিদার কথা বিবেচনা করে ক্যাম্পেইনের আওতায় ব্র্যাক ব্যাংক নতুন দু’টি প্রোডাক্ট সল্যুশনও নিয়ে এসেছে। এগুলো হলো প্রবর্তন এবং বিজপে প্রবর্তন আনসিকিউর্ড লোন ডিজাইন করা হয়েছে দেশের ই-কমার্স এবং এফ-কমার্সের মতো অনলাইন উদ্যোক্তাদের জন্য। পর্যাপ্ত আর্থিক সুবিধার বাইরে থাকা এসব উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে ভূমিকা রাখবে এই ঋণ-সুবিধাটি। অন্য দিকে ‘বিজপে’ হলো এসএমই ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের এমন একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম, যা সিএমএসএমই উদ্যোক্তাদের একসাথে অনেকগুলো এবং বড় আকারের লেনদেন করার সুবিধা দেবে। বিজ্ঞপ্তি।