সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের আংশিক) আসন: বিএনপির সেলিম রেজা এক লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহিনুর আলম পেয়েছেন এক লাখ আট হাজার ৮১৫ ভোট। ব্যবধান সাত হাজার ৭৯৮ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসন: বিএনপির সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন: বিএনপির আয়নুল হক এক লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মুফতি আব্দুর রউফ সরকার পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৮০২ ভোট।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির এম আকবর আলী পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ব্যবধান মাত্র ৫৯৪ ভোট।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন: বিএনপির আমিরুল ইসলাম খান এক লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের আলী আলম পেয়েছেন এক লাখ ৬ হাজার ৮০৫ ভোট।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন: বিএনপির ড. এম এ মুহিত এক লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন এক লাখ তিন হাজার ৮৮৪ ভোট।


