নিজস্ব প্রতিবেদক
ঈদের দীর্ঘ ছুটি পরবর্তী সময়ে অফিস-আদালত, স্কুল-কলেজসহ বিভিন্ন ভবন ও আঙিনায় এডিস মশার প্রজনন ও বংশবিস্তারের ঝুঁকি বেড়ে যায়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ঈষবধহ ঝপযড়ড়ষ, ঘড় গড়ংয়ঁরঃড়’ শিরোনামে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান এ বিশেষ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সামনে বর্ষা মৌসুম। এ সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে, তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর স্কুল ও কলেজ ক্যাম্পাসগুলো খুলছে। এসব ক্যাম্পাসে যেন এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন, মশার বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে।



