চট্টগ্রামে সাগরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে মারা গেছে নিলয় বিশ্বাস নামের এক স্কুলছাত্র। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।

সাগরে ডোবার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া ইমন দে (১৮) নামে আরো এক তরুণ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিলয় বিশ্বাস চট্টগ্রাম নগরীর ফ্রিপোর্ট এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। সে নগরের ফ্রিপোর্ট এলাকাতেই বসবাস করত। অন্যদিকে চিকিৎসাধীন তরুণ ইমনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহ-উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ শাহজাহান জানান, একদল কিশোর-তরুণ আকমল আলী পকেট গেট এলাকার সাগরপাড়ে ফুটবল খেলা শেষে দুপুর ১২টার দিকে সাগরে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ নিলয় ও ইমন সাগরের তীব্র স্রোতের টানে ভেসে যেতে থাকলে উপস্থিত স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন।