নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।
গতকাল সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন পূজা কমিটির নেতারা প্রধানমন্ত্রীর সাথে সাাৎ করেছেন বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, সাক্ষাতে পূজা কমিটির নেতারা বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সস্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, অ্যাডভোকট সুব্রত চৌধুরী, তপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। তিনি আমাদের সমস্যাগুলো শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন। ২৪ সালের ৫ আগস্টের পর আমাদের ওপর যেসব নিপীড়ন-নির্যাতন হয়েছেন, আমরা বিচার বঞ্চিত হয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে চাকরিচ্যুত করা হয়েছে এ বিষয়গুলো আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর করেছি।
আমরা সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরা আইন, হিন্দু ফাউন্ডেশন, দেবোত্তর সম্পত্তি আইন ইত্যাদি বিষয়গুলোও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি আমাদের কথাগুলো শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।



