গোলাম কিবরিয়া বরগুনা
একটি গোষ্ঠি বা কিছু মানুষ দেশের তি করার জন্য কৃত্তিম জ্বালানি সঙ্কট তৈরি করে জন ভোগান্তি তৈরি করেছিল, বাংলাদেশে ইতোমধ্যে বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বেলা দেড়টায় বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনের সংসদ সদস্য মো: নুরুল ইসলাম মণি। এ সময় তিনি আরো বলেন, উপকূলবিষয়ক মন্ত্রণালয় গঠন করতে পারলে দেশের অর্থনীতি হালচালে আমূল পরিবর্তন করা সম্ভব।
দেশের উন্নয়ন কর্মকাণ্ড নিম্নমানের, এটা উন্নত করার তাগিদ দেন চিফ হুইপ। দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে এটাকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসব। এ সময় অপসংবাদিকতা রোধে করণীয় কী এমন প্রশ্নে নুরুল ইসলাম মণি বলেন, অপসংবাদিকতা রোধ করা একটি জটিল বিষয়, তবে এটি বন্ধে কাজ চলছে এমন মন্তব্য করেন তিনি। এ জেলার আইন শৃঙ্খলা সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।



