বিইউপি এবং ওসিপিএএসএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Printed Edition

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং ওসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (ওসিপিএএসএস)-এর মধ্যে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিইউপির ভিসি মেজর জেনারেল মো: মাহ্বুব-উল আলম, বিইউপির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং ওসিপিএএসএস-এর একটি প্রতিনিধিদল উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী তালুকদার, ডিন, ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, বিইউপি এবং ওসিপিএএসএস-এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান (অবসরপ্রাপ্ত) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।