তাইওয়ানে সামরিক বিমান বিধ্বস্ত ২ পাইলট নিহত

Printed Edition

আরব নিউজ

তাইওয়ানে সামরিক মহড়া চলাকালে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে বিমানটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে এবং একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে এটি দুর্ঘটনার শিকার হয়।

মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, ‘টি-৩৪’ মডেলের প্রশিক্ষণ বিমানটি সকাল ৮টা ৮ মিনিটে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কাওশিউংয়ের গাংশান বিমানঘাঁটির রানওয়ের উত্তর প্রান্তে আছড়ে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিমানবাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। নিহত দুই পাইলটকে লেফটেন্যান্ট কর্নেল লু এবং গুও হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি লাই চিং-তে। নিহত পাইলটদের ‘বীর’ আখ্যা দিয়ে দেশের প্রতি তাদের ত্যাগ ও নিষ্ঠার জন্য গভীর কৃতজ্ঞতা জানান তিনি।