নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসবমুখর পরিবেশে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে দৈনিক নয়া দিগন্ত পরিবারের বার্ষিক ফ্যামিলি ডে।
সকালে রাজধানীর সদরঘাট থেকে নৌবিহার যাত্রা করে চাঁদপুরে পদ্মা ও মেঘনার মোহনায় গিয়ে পৌঁছে। নয়া দিগন্তের সর্বস্তরের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ যেন মিলনমেলায় পরিণত হয়। দিনভর সদস্য ও তাদের স্ত্রী-সন্তানের খেলাধুলাসহ নানা বিনোদনের মধ্যে কাটে।
এই মিলনমেলায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, নয়া দিগন্তের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, প্রকাশক শামসুল হুদা এফসিএ, সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, সিটি এডিটর আশরাফুল ইসলাম ও চিফ রিপোর্টার আবু সালেহ আকন। দিন শেষে আকর্ষণীয় র্যাফল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ফ্যামিলি ডে সমাপ্তি হয়। নয়া দিগন্ত পরিবারের ৭৫০ সদস্য এতে অংশ নেন।



