হজ ফাইন্যান্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসি (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান)-এর ১৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির শেয়ারহোল্ডারগণ ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান, জেনারেল সেক্রেটারি ড. মো: এহছানুর রহমান, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে মোহাম্মদ শহিদউল্ল্যাহ, মালয়েশিয়ান শেয়ারহোল্ডারগণের পক্ষ হতে পরিচালক সাবরি বিন জাহিয়া, আহমদ রুস্তম বিন আলি ছাড়াও পরিচালক মো: সাঈদ আহাম্মেদ এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক মো: রমজান বাহার অংশগ্রহণ করেন। হজ ফাইন্যান্সের প্রধান নির্বাহী মো: শফিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো: মাহমুদুর রহমান, এবং কোম্পানির সিএফও মো: মনিরুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।